বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

জাতীয়

ছুটির দিনে মেট্রোরেলে উৎসুক জনতার ভিড়

 প্রকাশিত: ১২:১৪, ১৩ জানুয়ারি ২০২৩

ছুটির দিনে মেট্রোরেলে উৎসুক জনতার ভিড়

উদ্বোধনের পর থেকে ছুটির দিনগুলোতে মেট্রোরেলে নগরবাসীর উপচেপড়া ভিড় ছিল। এ শুক্রবারও (১৩ জানুয়ারি) তার ব্যতিক্রম হয়নি।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি)  শীতের সকালের ঠাণ্ডা উপেক্ষা করে অনেকে ভিড় জমাচ্ছেন মেট্রোরেলের উত্তরা ও আগারগাঁও স্টেশনে।

আগারগাঁও স্টেশনে রেলের যাত্রা শুরুর সময় সাড়ে ৮টার আগে থেকেই যাত্রীরা আসতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ ভিড় বাড়তে শুরু করেছে।

প্রথমদিকে যাত্রীরা অনভ্যস্ত থাকলেও এখন অধিকাংশ যাত্রী অভ্যস্ত হয়ে উঠছেন। তবে যারা এখনও অনভ্যস্ত তাদের জন্যে স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে মেট্রোরেলের কর্মীরা সাহায্য করছেন ব্যবহার বিধি অনুযায়ী চলতে।

মেট্রোরেলের এক কর্মী বলেন, ধীরে ধীরে সবাই বুঝে উঠতে শুরু করেছেন কীভাবে মেট্রোরেলে চড়তে হবে। নতুন যারা আসছেন তারা অন্যকে দেখে শিখছেন নতুবা আমাদের সহযোগিতা নিচ্ছেন।  

মেট্রোরেল প্ল্যাটফর্ম ঘুরে দেখা যায়, যাত্রীরা মেশিনে এবং হাতে হাতে উভয় পদ্ধতিতে টিকিট কাটছিলেন।  

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরেরদিন থেকে চালু হয় মেট্রোরেলের চলাচল। তখন থেকেই কেবল আগারগাঁ ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মাঝে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না। আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে যাত্রাবিরতি দেবে মেট্রোরেল।

 মানুষ মেট্রোরেলে অভ্যস্ত হয়ে উঠছেন দাবি করে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, লোকবল নিয়োগের কাজও পুরোদমে চলছে। তারপর আগামী ২৬ মার্চের মধ্যে মেট্রোরেলের  আগারগাঁও-উত্তরা অংশের প্রতিটি স্টেশন খুলে দেওয়া।