বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

জাতীয়

লালমনিরহাটে যুবদল নেতা সহ আটক ৩

 প্রকাশিত: ১০:২৪, ২১ সেপ্টেম্বর ২০২২

লালমনিরহাটে যুবদল নেতা সহ আটক ৩

লালমনিরহাটে যুবদল নেতার বাড়িতে মাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে জেলা শহরের সাপটানা আদর্শপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আদর্শপাড়ার আবুল কাশেমের ছেলে যুবদল নেতা ৪০ বছর বয়সী এরশাদুল হক, তার স্ত্রী রুনা বেগম ও বড় ভাই নুরুজ্জামান।

এদিকে লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আর্দশপাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় যুবদল নেতা এরশাদুলের বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে কবুতরের বাসা ও কাঠের স্তূপ থেকে ১৪ গ্রাম হেরোইন, ৭৫ পিস ইয়াবা, ৬৩ বোতল ফেনসিডিল, সাড়ে তিন কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর স্ত্রী, বড় ভাইসহ যুবদল নেতা এরশাদুলকে আটক করা হয়।