রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

হাদি হত্যা: রিমান্ড শেষে কলকাতার আদালতে ফয়সাল ও আলমগীর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত শতাধিক

খেলা

ঐতিহাসিক টেস্টে নিউজিল্যান্ডকে আতিথ্য দিবে আয়ারল্যান্ড

 প্রকাশিত: ১২:৪৬, ২২ মার্চ ২০২৬

ঐতিহাসিক টেস্টে নিউজিল্যান্ডকে আতিথ্য দিবে আয়ারল্যান্ড

আগামী মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। 

এর পরপরই জুনে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি২০ ম্যাচ খেলবে আইরিশরা। বড় এই দুই এ্যাসাইনমেন্টের পর আগস্টে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এসব সিরিজের প্রতিটি ম্যাচই বেলফাস্টের স্টরমন্টে অনুষ্ঠিত হবে। 

ঘরোয়া এই সিরিজগুলোর পর আয়ারল্যান্ড সাদা বলের সিরিজ খেলতে নেপাল সফরে যাবে। এরপর গ্রীষ্ম মৌসুমে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করবে। সেখানে স্বাগতিকদের সাথে সাদা বলের সিরিজ রয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে পাঁচ বছরের চুক্তির অংশ হিসেবে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা আইএলটি২০’তে অংশ নিবে। 

এরপর রয়েছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম সফর। মাল্টি-ফর্মেটে এই সিরিজে তৃতীয় কোন দেশের যোগ দেবার সম্ভাবনা রয়েছে। এই সিরিজের পর আরব আমিরাতে ফিরে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আয়ারল্যান্ড। 

২০২৬-২৭ মৌসুমে আয়ারল্যান্ডের সূচী :
আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড
একমাত্র টেস্ট, ২৭-৩০ মে, স্টরমন্ট, বেলফাস্ট
আয়ারল্যান্ড বনাম ভারত
১ম টি২০, ২৬ জুন, স্টরমন্ট, বেলফাস্ট
২য় টি২০, ২৮ জুন, স্টরমন্ট, বেলফাস্ট
আয়ারল্যান্ড বনাম আফগাস্তিান
১ম ওয়ানডে, ৫ আগস্ট, ব্রিডি
২য় ওয়ানডে, ৭ আগস্ট, ব্রিডি
৩য় ওয়ানডে, ১০ আগস্ট, ব্রিডি
৪র্থ ওয়ানডে, ১২ আগস্ট, ব্রিডি
৫ম ওয়ানডে, ১৪ আগস্ট, ব্রিডি