বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৪ ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যমুনা ছাড়ছেন ইউনূস, তারেক ওঠার আগে সংস্কারে যাবে ১ মাস পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল আরাকান আর্মিও ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত গণভোটের ফলাফল সংশোধন, প্রায় ১১ লাখ ভোট কমল খুলনায় দিন দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা পর্দা উঠলো একুশে বইমেলার বরিশালে ৩ দাবিতে আদালত বর্জন আইনজীবীদের, ভোগান্তি বিচারপ্রার্থীদের রিটার্ন জমার সময় আরো একমাস বাড়ল হাদি হত্যা: ১১ মার্চের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবতাবিরোধী মামলা: বাগেরহাটের আকরাম খালাস ঢাকায় স্কুলছাত্রী হত্যা: আসামি সিয়াম গ্রেপ্তার

শিশু

দিনাজপুরে বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা

 প্রকাশিত: ২০:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরে বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা

দিনাজপুরে বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল বলেছেন, বাল্যবিয়ে ও শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি প্রতিরোধ করতে হলে শুধু আইন দিয়ে নয়, সকলের সহযোগিতাও প্রয়োজন।

তিনি বলেন, বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত দিনাজপুর সদর উপজেলা ঘোষণায় ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার বিশ্বাস ধর্মীয় নেতা এবং জিও-এনজিও সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে সদর উপজেলা থেকে বাল্যবিয়ে ও শিশুশ্রম নির্মূল করা সহজেই সম্ভব হবে।

এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে আজ সোমবার দুপুর দু'টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে বাল্যবিয়ে এবং শিশুশ্রম নিরসন মুক্ত সদর উপজেলাকে আদর্শ উপজেলা ঘোষণার লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর কো-অর্ডিশন দপ্তর এর ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গোলাম আযম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। 

এ সভায় ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন, খ্রিস্ট ধর্মের প্রতিনিধি সিস্টার জোসতিনা খালকো, উপজেলা প্রকৌশল দপ্তরের ধর্মীয় নেতা মাওলানা মো. আনোয়ার হোসেন, ফাজিলপুর ইউনিয়নের ধর্মীয় নেতা মাওলানা মো. নুরুল ইসলাম ও হিন্দু ধর্মীয় নেতা ২নং সুন্দরবন ইউনিয়নের ঠাকুর দ্বিজেন্দ্র নাথ রায়।

সভাটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাস।

বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত কার্যক্রম বাস্তবায়ন করছেন, স্পন্সরশীপ এবং চইল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাম। 

সভাপতির বক্তব্যে ওয়াল্ড ভিশন ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন বলেন, ধর্মীয় নেতা এবং সরকারি-বেসরকারি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আগামী জুলাই মাসে দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত সদর উপজেলা ঘোষণা দিতে আজকে এই সভা থেকে আমরা শপথ নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।

এ সভায় বিভিন্ন ধর্মের ৩২ জন ধর্মীয় প্রতিনিধি অংশগ্রহণ করে তাদের মতামত ব্যক্ত করেছেন।