সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১০ ১৪৩২, ০৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কথা কম বলে, কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী ফেব্রুয়ারির ২১ দিনে প্রবাসী আয় এলো ২৩০ কোটি ডলার ১৬ বছর হলেই এনআইডি দেওয়ার সিদ্ধান্ত ইসির সংসদ বসছে ১২ মার্চ, সেদিনই স্পিকার নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী ১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন মুহাম্মদ ইউনূস ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ এপ্রিলের প্রথমার্ধে বগুড়া-৬, শেরপুর-৩ আসনে ভোট জানুয়ারিতে সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় দুজনের প্রাণদণ্ড ইরানে সরকারবিরোধী বিক্ষোভে এবার শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশ ‘জঙ্গি’ হামলার জবাব দিতে আফগানিস্তানে আক্রমণ পাকিস্তানের

শিক্ষা

নাটোরে জেলা স্কাউটসের বিপি দিবস পালন

 প্রকাশিত: ১৫:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরে জেলা স্কাউটসের বিপি দিবস পালন

স্কাউটস্ আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে জেলায়  বিপি দিবস পালন করা হয়েছে।   

এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় স্কাউটস্ ভবনে জেলা স্কাউটস্ এবং জেলা রোভার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস।

আলোচনায় অংশগ্রহণ করে বক্তারা বলেন, স্কাউটস আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন এবং জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম।

এরআগে স্কাউটস ভবন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।