বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৪ ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যমুনা ছাড়ছেন ইউনূস, তারেক ওঠার আগে সংস্কারে যাবে ১ মাস পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল আরাকান আর্মিও ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত গণভোটের ফলাফল সংশোধন, প্রায় ১১ লাখ ভোট কমল খুলনায় দিন দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা পর্দা উঠলো একুশে বইমেলার বরিশালে ৩ দাবিতে আদালত বর্জন আইনজীবীদের, ভোগান্তি বিচারপ্রার্থীদের রিটার্ন জমার সময় আরো একমাস বাড়ল হাদি হত্যা: ১১ মার্চের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবতাবিরোধী মামলা: বাগেরহাটের আকরাম খালাস ঢাকায় স্কুলছাত্রী হত্যা: আসামি সিয়াম গ্রেপ্তার

শিশু

শেরপুরে ট্রাক চাপায় বাবা ছেলের মৃত্যু

 প্রকাশিত: ১৯:০৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে ট্রাক চাপায় বাবা ছেলের মৃত্যু

শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে শেরপুরের ব্রক্ষপুত্র ব্রিজ এলাকার দক্ষিণ পাশে পুলিশ চেকপোস্টে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৬০) ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ (৩৫)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শেরপুর জামালপুর ব্রিজ এলাকায় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করেন পুলিশ সদস্যরা। এসময় ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। কিন্তু তাদের সঙ্গে থাকা এক শিশু অলৌকিকভাবে বেঁচে যায়।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা পুলিশ সদস্যসহ শেরপুর জামালপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয়রা।এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।