সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১০ ১৪৩২, ০৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কথা কম বলে, কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী ফেব্রুয়ারির ২১ দিনে প্রবাসী আয় এলো ২৩০ কোটি ডলার ১৬ বছর হলেই এনআইডি দেওয়ার সিদ্ধান্ত ইসির সংসদ বসছে ১২ মার্চ, সেদিনই স্পিকার নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী ১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন মুহাম্মদ ইউনূস ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ এপ্রিলের প্রথমার্ধে বগুড়া-৬, শেরপুর-৩ আসনে ভোট জানুয়ারিতে সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় দুজনের প্রাণদণ্ড ইরানে সরকারবিরোধী বিক্ষোভে এবার শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশ ‘জঙ্গি’ হামলার জবাব দিতে আফগানিস্তানে আক্রমণ পাকিস্তানের

শিক্ষা

নকলের পর এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী

 প্রকাশিত: ১৮:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

নকলের পর এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করার ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, কচুয়া উপজেলাকে কেন্দ্র করেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

আজ শুক্রবার কচুয়া উপজেলা পরিষদের মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ কচুয়া থেকে শুরু হয়েছিল, তা ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। একইভাবে মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তেও স্থানীয় পর্যায় থেকেই কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যাত্রা অব্যাহত থাকবে এবং আগামীর বাংলাদেশ হবে আরও সুন্দর ও উন্নত।

এর আগে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে মন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়া ও পুনরায় শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা কচুয়া উপজেলায় আগমন উপলক্ষে যাত্রাপথে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।