বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৬ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ঢাকায় ‘ফ্ল্যাট দুর্নীতি’: ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে পরোয়ানা টাকা আত্মসাৎ: বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের ভোট: মন্ত্রী ফখরুল মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী নতুন সরকারের প্রথম দিন সূচক হারাল পুঁজিবাজার জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

ইসলাম

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

 আপডেট: ১৯:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে।

বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ তথ্য জানান ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।

চাঁদ দেখা কমিটির ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ।”

বুধবার রাতে তারাবির নামাজ পড়বেন মুসলমানরা। এরপর রাতের শেষভাগে সেহরি খাবেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।

সৌদি আরবসহ অনেক আরব দেশে বুধবার থেকেই রোজা শুরু হয়েছে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পরে রোজা ও ঈদ হয়ে থাকে। যদিও সৌদি আরবের মিল রেখে একই দিন থেকে চাঁদপুরসহ কয়েকটি এলাকার মানুষ রোজা পালন শুরু করেছে।