বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৬ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ঢাকায় ‘ফ্ল্যাট দুর্নীতি’: ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে পরোয়ানা টাকা আত্মসাৎ: বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের ভোট: মন্ত্রী ফখরুল মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী নতুন সরকারের প্রথম দিন সূচক হারাল পুঁজিবাজার জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

ইসলাম

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

 প্রকাশিত: ১৬:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

রমজানের রোজা ইসলামের অন্যতম ফরজ ইবাদত। হিজরতের দেড় বছর পর আল্লাহ তাআলা রোজা ফরজ করেন। তিনি ইরশাদ করেন—
“হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।”(সূরা বাকারা: ১৮৩)

রোজা মানুষকে আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে দেয়, অন্তরকে পরিশুদ্ধ করে এবং তাকওয়া অর্জনে সহায়তা করে। হাদিসে এসেছে, সহিহ বুখারি ও জামি আত-তিরমিজি-তে বর্ণিত—
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেবেন।” (বুখারি: ১৯০১; তিরমিজি: ৬৮৩)

রোজার নিয়ত: কী ও কীভাবে

রোজার জন্য নিয়ত করা অপরিহার্য। তবে নিয়ত মানে মুখে উচ্চারণ নয়; বরং অন্তরের দৃঢ় ইচ্ছাই হলো প্রকৃত নিয়ত। তাই রোজা রাখার উদ্দেশ্যে সেহরির জন্য জাগ্রত হওয়া ও আহার করাই নিয়তের অন্তর্ভুক্ত। কেউ যদি মুখে আরবি বাক্য না-ও পড়ে, তবুও তার রোজা আদায় হয়ে যাবে—যদি অন্তরে রোজার ইচ্ছা থাকে।

ফিকাহের নির্ভরযোগ্য কিতাবসমূহে এ বক্তব্য পাওয়া যায়—
আল-বাহরুর রায়েক,
আল-জাওহারাতুন নাইয়্যিরাহ,
রাদ্দুল মুহতার,
ফাতাওয়া হিন্দিয়া।

প্রচলিত রোজার নিয়ত

বাংলাদেশে রোজার একটি আরবি নিয়ত বহুল প্রচলিত। যদিও এটি সরাসরি হাদিসে বর্ণিত নয়, তবুও কেউ চাইলে তা পাঠ করতে পারেন। তবে মনে রাখতে হবে—নিয়ত পড়া নয়, নিয়ত করা-ই আসল কথা।

আরবি নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضًا لَكَ يَا اللهُ فَتَقَبَّلْ مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন আসুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদান লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আন্তাস সামিউল আলিম।

অর্থ:
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। তুমি তা কবুল করো; নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

ইফতারের দোয়া

১. ইফতারের সময় পড়ার দোয়া

بِسْمِ اللهِ اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।

অর্থ:
হে আল্লাহ! তোমার সন্তুষ্টির জন্যই আমি রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।(সুনানে আবু দাউদ: ২৩৫৮)

২. ইফতারের পরের দোয়া

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

বাংলা উচ্চারণ:
জাহাবাজ জামাউ, ওয়াবতাল্লাতিল উ’রুকু, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।

অর্থ:
পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং ইনশাআল্লাহ সাওয়াব স্থির হলো।(সুনানে আবু দাউদ: ২৩৫৭)

ইফতারের ফজিলত

রোজাদারের জন্য ইফতারের মুহূর্ত বিশেষ আনন্দের। হাদিসে এসেছে, জামি আত-তিরমিজি-তে বর্ণিত—
নবী কারিম (সা.) বলেছেন, “রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে—একটি যখন সে ইফতার করে, আরেকটি যখন সে তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।” (তিরমিজি: ৭৬৬)