সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

হিজবুল্লাহ প্রতিনিধিত্বমূলক অফিস খুলবে রাশিয়ার রাজধানী মস্কোয়

 প্রকাশিত: ২০:৫৮, ৭ এপ্রিল ২০২১

হিজবুল্লাহ প্রতিনিধিত্বমূলক অফিস খুলবে রাশিয়ার রাজধানী মস্কোয়

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের একটি  প্রতিনিধিত্বমূলক অফিস খুলবে রাশিয়ার রাজধানী মস্কোয়। বিষয়টি দুই পক্ষ বিবেচনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। 

গত মাসে  হিজবুল্লাহ একটি প্রতিনিধিদল এবং সেই সময় দুপক্ষের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। গত ১৫ মার্চ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হিজুবল্লাহর প্রতিনিধিদলকে মস্কোয় স্বাগত জানান। হিজবুল্লাহর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্য মোহাম্মাদ রা’দ। সমস্ত গণমাধ্যম তখন এই ইঙ্গিত দিয়েছিল যে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হিজবুল্লাহর প্রতিনিধিদলের হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে। 

রাশিয়ার অনুরোধে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এবং হিজবুল্লাহর সঙ্গে আগে যে বৈঠক হয়েছিল তার চেয়ে এবারের বৈঠক ভিন্ন ছিল। বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠক ছিল ভিন্ন। পাশাপাশি এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হিজবুল্লাহকে রুশ সরকার একটি স্বাধীন শক্তি হিসেবে গ্রহণ করেছে।

অনলাইন নিউজ পোর্টাল