রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

প্রযুক্তি

কথা বলা যাবে এবার আলোকরশ্মির মাধ্যমে!

 প্রকাশিত: ১৭:৫২, ২৪ জুন ২০২১

কথা বলা যাবে এবার আলোকরশ্মির মাধ্যমে!

বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে তার ছাড়াই সংযোগ স্থাপন বা যোগাযোগ করা যায় অনেক কিছুতেই। বেতারের পর এখনকার জনপ্রিয় যোগাযোগ মাধ্যম মোবাইল ফোন তার মধ্যে অন্যতম একটা ডিভাইস। যদিও এখনও টেলিফোন লাইন, ডিস ও বিদ্যুৎ সংযোগের অন্যতম উপায় হচ্ছে তার। কিন্তু যেসব স্থানে টেলিফোন লাইনের সংযোগে সমস্যা বা মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন পড়তে হয় নানা সমস্যায়। এসব সমস্যার সমাধানে নতুন একটি ডিভাইস উদ্ভাবন করেছেন সাদ্দাম উদ্দিন আহমদ শুভ্র নামে ময়মনসিংহের এক যুবক।

তিনি উদ্ভাবন করেছেন লেজার টকি নামে হ্যাকপ্রুফ একটি ডিভাইস। যার মাধ্যমে কথা বলা যাবে কোনওরকম তারের সংযোগ ছাড়াই। তবে এ ক্ষেত্রে লাগবে আলোক মাধ্যম। আলোক রশ্মি যতদূর পৌঁছবে, লেজার টকির সাহায্যে তার ছাড়া ততদূরই যোগাযোগ করা সম্ভব হবে।

বিশেষ করে ঝড়-ঝঞ্জা, সাইক্লোনকবলিত এলাকার লোকজনের জন্য এই উদ্ভাবনটি খুব উপকারে আসবে। ঝড়-সাইক্লোনের পর ওইসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও টেলিফোন লাইন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে যোগাযোগ করা যাবে হ্যাকপ্রুফ এই লেজার টকির সাহায্যে।

অনলাইন নিউজ পোর্টাল