সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

সিলেট রেলপথে গাছ পড়ে পাহাড়ের মধ্যে আটকা পড়ল আন্তঃনগর ট্রেন

 প্রকাশিত: ১৮:৩২, ১০ জুন ২০২১

সিলেট রেলপথে গাছ পড়ে পাহাড়ের মধ্যে আটকা পড়ল আন্তঃনগর ট্রেন

সিলেটে রেলপথে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ পড়ায় সিলেট অভিমুখী যাত্রীবাহী ৭০৯ আপ আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ১ ঘণ্টা পাহাড়ের মধ্যে আটকা পড়েছিল। পাহাড়ের মধ্যে ট্রেন আটকা পড়ায় প্রথমে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তারপর গাছ উপড়ে পড়ার কথা যেনে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।আজ  বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটলেও ১টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই  সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ৭১৯নং ডাউন যাত্রীবাহী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল। রেলপথে পড়া গাছ কেটে সরালে ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চলের রেলপথের ধারের একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে। ফলে শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করে সিলেট অভিমুখী যাত্রীবাহী ৭০৯নং আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন এসে পাহাড়ি এলাকায় আটকা পড়ে। এ সময়ে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী ৭১৯নং ডাউন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও বনকর্মীরা এসে রেলপথে পড়ে যাওয়া গাছ কেটে সরানোর পর ১টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

অনলাইন নিউজ পোর্টাল