বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

জাতীয়

সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বাংলাদেশ পুলিশ

 প্রকাশিত: ০৮:৫৯, ১৪ অক্টোবর ২০২১

সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বাংলাদেশ পুলিশ

অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে পুলিশ সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে। ঢাকা মহানগরে সাম্প্রদায়িক কোনো ঘটনার ইতিহাস আমার জানা নেই। আমরা সবাই রক্তে বাঙালি, জাতে বাঙালি। গতকাল হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে একথা বলেন ডিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন স্মৃতিচারণ করে ডিএমপি কমিশনার বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন জাতির পিতা আমাদের দেখিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, আমরাও সেই চেতনাকে লালন করে কাজ করে যাচ্ছি। বক্তব্যের শুরুতে শারোদৎসবের শুভেচ্ছা জানিয়ে ও পুণ্যার্থীদের অনুরোধ করে ডিএমপি কমিশনার বলেন, আপনারা কেউ মাস্ক খুলবেন না। টিকা নেয়া মানে কিন্তু কোভিড বন্ধ হয়ে যাওয়া নয়, টিকা নিলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। যারা বয়স্ক আছেন, তাদের যদি টিকা নেয়া থাকে তাহলে মন্দিরে নিয়ে আসবেন, তা না হলে নিয়ে আসা উচিত হবে না।

অনলাইন নিউজ পোর্টাল