রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান ‘প্রধান বিচারপতিও’ নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন: মন্ত্রিপরিষদ সচিব তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন তারেকের সঙ্গে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিতরা দুটি শপথ নেবেন: আলী রীয়াজ শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: এক কিলোমিটার দূরেও শোনা গেছে শব্দ কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি ট্রাম্পের ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস গণভোটের ফলের গেজেট প্রকাশ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩

জাতীয়

চট্টগ্রামে মিললো চোলাই মদ তৈরির কারখানার, গ্রেফতার ৬

 প্রকাশিত: ১৮:৪১, ২৭ জুন ২০২১

চট্টগ্রামে মিললো চোলাই মদ তৈরির কারখানার, গ্রেফতার ৬

 চট্টগ্রাম সন্ধান মিলেছে চোলাই মদ তৈরির কারখানার। অভিযানে ৭০৬ লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতার করা হয় মদ তৈরির ছয় কারিগরকে। তারা হলেন- উচিং থোয়াই মারমা, মাসাং মারমা, উথোয়াইচিং মারমা, মেতু মারমা, আছেমা মারমা, ইসাইমং মারমা। গত শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন খতিবেরহাট এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘রাঙামাটি ভিত্তিক চোলাই মাদক ব্যবসায়ীদের কয়েকজন নগরীতেই গড়ে তুলে চোলাই মদের কারখানা। তারা খতিবের হাট এলাকার পাঁচ তলা ভবনের দুটি ফ্ল্যাট ভাড়া করে তাতে মাদক কারখানা গড়ে তুলে। গত এক মাসে চট্টগ্রাম নগরী এবং আশপাশ এলাকায় হাজার লিটার মাদক বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল চোলাই মদ, মদ তৈরির সরঞ্জাম এবং উপকরণ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ছয় চোলাই মদ তৈরির কারিগরকে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
ওসি বলেন, ‘রাঙামাটি থেকে চোলাই মদ পাচার করার সময় আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার শঙ্কা থাকে। তাই নগরীতেই চোলাই মদের কারখানা বসায় মাদক সিন্ডিকেট। এ কৌশলে তারা অনেকটা সফলও হয়। এক বছর ধরেই তাদের কারখানায় তৈরি হয় চোলাই মদ।’

অনলাইন নিউজ পোর্টাল