সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৫

 প্রকাশিত: ১৫:৫২, ২২ অক্টোবর ২০২০

লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৫

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় লিবিয়া উপকূলে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে চরম ঝুঁকি নিয়ে রওনা দেয়া লোকদের ক্ষেত্রে এটি সর্বশেষ মর্মান্তিক ঘটনা।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) লিবিয়া প্রধান টুইটার বার্তায় লিখেছেন– মাছ শিকারিদের সহযোগিতায় জীবিত উদ্ধার হওয়া পাঁচজনের ভাষ্য অনুযায়ী, বুধবার লিবিয়ার সাব্রাথা উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইওএমের লিবিয়া শাখার ফেদারিকো সোদা আরও বলেন, গতরাতে কোস্টগার্ড আরও ৭০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শাসক মোয়াম্মার গাদ্দাফি ন্যাটো সমর্থিত আন্দোলনে ২০১১ সালে ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় সহিংসতা লেগেই রয়েছে। এতে দেশটি ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

ভূমধ্যসাগর হয়ে চরমঝুঁকি নিয়ে ইউরোপের কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা চালানো অভিবাসনপ্রত্যাশীদের কাছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল