বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইতিহাসের নৃশংস গণহত্যার রাত: প্রধানমন্ত্রী ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি ‘হবে না’ সোনা-রুপার দামে বড় পতন ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

স্বাস্থ্য

যে কারণে দিনে ২টি কাঁচা মরিচ খাবেন

 প্রকাশিত: ০৮:৩২, ১৪ অক্টোবর ২০২১

যে কারণে দিনে ২টি কাঁচা মরিচ খাবেন

 কাঁচা মরিচ সাধারণত খাদ্যের স্বাদ বাড়াতে ব্যবহার করে থাকি আমরা। কাঁচা মরিচের ভেতর রয়েছে বিশেষ এক উপাদান ক্যাপসাইকিন যা মরিচের ঝাল বাড়ায়। এই ক্যাপসাইকিনে আছে ভিটামিন এ, সি, বি-৬, আয়রন, পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট। এই উপাদানগুলো মুখে লালা আনে। ফলে খেতে মজা লাগে।

তবে প্রতিদিন যদি দুটো মাত্র কাঁচা মরিচ আপনি খান, তাহলে দূর হয়ে যাবে আপনার অনেক শারীরিক সমস্যাই। এছাড়াও আমাদের আজকের এই প্রতিবেদন থেকে চলুন জেনে নেওয়া যাক কাঁচা মরিচের বিস্ময়কর আরও কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-
কাঁচা মরিচে পর্যাপ্ত পরিমাণে বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্টস এবং এন্ডোরফিন উপলব্ধ যা শরীরে ইতিবাচক প্রভাব ফেলে।

 কোলেস্টেরলের মাত্রাকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কাঁচা মরিচ। যার ফলে হ্রাস পায় হৃদরোগের ঝুঁকিও।

ডায়াবেটিসের অন্যতম সেরা চিকিৎসা হল কাঁচা মরিচ। নিয়মিত কাঁচা মরিচ খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

ওজন কমানোর জন্য কাঁচা মরিচ খাওয়া একটি ভালো উপায়। এটি ক্যালোরি ঝরায় এবং বিপাক ক্রিয়াকে বৃদ্ধি করতে সাহায্য করে।

অ্যান্টি অক্সিড্যান্ট ও ভিটামিন সি থাকায় কাঁচা মরিচ ত্বকের ক্ষেত্রেও সহায়ক। এটি বলিরেখা ও ত্বকের বার্ধক্য হ্রাস করতে সাহায্য করে।

কাঁচা মরিচ মধ্যে অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম। বিশেষত পুরুষদের মধ্যে প্রস্টেটের ক্যান্সার ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে কাঁচা মরিচ।

কাঁচা মরিচ খেলে মস্তিষ্কে একটি হরমোন নিঃসৃত হয়। যার কারণে মানসিক চাপ কমে এবং মন ও মেজাজ ভাল থাকে।

অনলাইন নিউজ পোর্টাল