রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

মোদির নিজস্ব ওয়েবসাইট থেকে প্রায় ৬ লাখ তথ্য চুরি!

 প্রকাশিত: ১৮:২০, ১৭ অক্টোবর ২০২০

মোদির নিজস্ব ওয়েবসাইট থেকে প্রায় ৬ লাখ তথ্য চুরি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইট narendramodi.in থেকে পাঁচ লাখেরও বেশি মানুষের তথ্য চুরি হয়েছে। মার্কিন ‘সাইবেল’ সাইবার সুরক্ষা সংস্থার পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

শুক্রবার এক ব্লগ পোস্টে ওই সংস্থার পক্ষে দাবি করা হয়, চুরি যাওয়া ৫ লাখ ৭০ হাজারেরও বেশি ব্যক্তিগত তথ্য কোনও অপরাধমূলক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে, নাম, ফোন নম্বর, ইমেল আইডি প্রভৃতি।

চুরি যাওয়া তথ্যের মধ্যে রয়েছে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর নানা তহবিলে অনুদান দেওয়া দু’লাখের বেশি মানুষের ফোন নম্বর, ইমেল আইডির মতো নানা ব্যক্তিগত তথ্য। যার মধ্যে করোনা ত্রাণে অনুদান জমা দেওয়া ব্যক্তিদের তথ্যও। এই সব তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হয়েছে বলে ওই সংস্থার দাবি।

গত ৩ সেপ্টেম্বর হ্যাক করা হয়েছিল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টটিও। এরপর ১০ অক্টোবর সাইবেল গোপনে জানতে পারে, প্রধানমন্ত্রীর ওয়েবসাইটের তথ্য ডার্ক ওয়েবে চলে গিয়েছে। খবর পেয়ে ফাঁস হওয়া তথ্য ও তার বিশ্লেষণ করতে শুরু করে।

অনলাইন নিউজ পোর্টাল