মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক

মিশরের কাছে রাফায়েল জেট এবং যুদ্ধাস্ত্র বিক্রি করবে ফ্রান্স

 প্রকাশিত: ১৩:২৬, ৪ মে ২০২১

মিশরের কাছে রাফায়েল জেট এবং যুদ্ধাস্ত্র বিক্রি করবে ফ্রান্স

ভারতের পর এবার মিশরের কাছে ৩০টি রাফায়েল জেট এবং যুদ্ধাস্ত্র বিক্রি করবে ফ্রান্স। জানা গেছে, এপ্রিল মাসেই মিশরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছিল ফ্রান্সের।
মঙ্গলবার মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব যুদ্ধবিমানের দাম উল্লেখ না করলেও অনুসন্ধানমূলক ওয়েবসাইট ‘ডিসক্লোজ’ সোমবার এই চুক্তির আর্থিক মূল্য ৩৭৫ কোটি ইউরো (৪৫০ কোটি ডলার) বলে জানিয়েছিল।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ গত ডিসেম্বরে বলেছিলেন, তিনি মিশরের কাছে এই যুদ্ধবিমান বিক্রির বিষয়টিকে দেশটির মানবাধিকার পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত করতে চান না। কারণ তাতে উত্তর আফ্রিকা অঞ্চলে সন্ত্রাসবিরোধী যুদ্ধ দুর্বল হয়ে পড়তে পারে। ম্যাকরনের ওই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছিল।

অনলাইন নিউজ পোর্টাল