শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

আন্তর্জাতিক

ভারতে কৃষকদের বিক্ষোভে পুলিশের বাধা, সংঘর্ষে রণক্ষেত্র

 প্রকাশিত: ১৮:৩৯, ২৬ নভেম্বর ২০২০

ভারতে কৃষকদের বিক্ষোভে পুলিশের বাধা, সংঘর্ষে রণক্ষেত্র

নতুন কৃষক আইনের প্রতিবাদে ‘দিল্লি চলো’ নামে অভিযানের ডাক দিয়েছে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ রাজ্যের বেশ কয়েকটি কৃষক সংগঠন। তবে দিল্লির দিকে এগোতেই কৃষকদের উপর কাঁদানে গ্যাস, জলকামান ছুড়ে আন্দোলন বন্ধের চেষ্টা করেন পুলিশ-সিআরপিএফ।

দিল্লির সীমানায় বদরপুরের কাছে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কৃষকদের `দিল্লি চলো’ অভিযান ঘিরে। পুলিশের দিকে পাল্টা ইট-পাটকেল ছোড়েন কৃষকরা। রাস্তায় দেওয়া ব্যারিকেড সরিয়ে আগানোর চেষ্টা করেন। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়।  গ্রেফতার করা হয়েছে ‘স্বরাজ ইন্ডিয়া’র প্রধান যোগেন্দ্র যাদবকে।

হরিয়ানা দিল্লির সীমানায় বদরপুরে ব্রিজের উপর কৃষকদের রুখতে আগে থেকেই প্রচুর পুলিশ-মোতায়েন মোতায়েন করে কার্যত দুর্গের চেহারা বানিয়ে ফেলা হয়েছিল। কিন্তু কৃষকরা এগোতেই বাধা দেয় পুলিশ-প্রশাসন। শুরু হয় ধস্তাধস্তি। খণ্ডযুদ্ধের চেহারা নেয় গোটা এলাকা। প্রায় দু’ঘণ্টা এই পরিস্থিতি চলার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

কৃষকদের বিক্ষোভে সামিল হয়েছিল যোগেন্দ্র যাদবের সংগঠন স্বরাজ ইন্ডিয়া। ঘটনাস্থলে ছিলেন যোগেন্দ্র নিজেও। তাঁকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু যোগেন্দ্র প্রশ্ন তুলেছেন, বিহার নির্বাচনে কোভিড বিধিনিষেধ ছিল না। হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্য়ন্ত চৌটালা কয়েক দিন আগে মিছিল করেছেন। সেখানেও সে সব বিধিনিষেধ উধাও ছিল। তা হলে কোভিডের যুক্তি দেখিয়ে কেন দমানো হচ্ছে কৃষকদের আন্দোলন?’’

নতুন কৃষক আইনের প্রতিবাদে বুধবার থেকে পথে নেমেছেন কৃষকরা। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির শাসনভার আম আদমি পার্টির হাতে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে।

অনলাইন নিউজ পোর্টাল