রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

বারবার অভিযোগের পরেও গ্যাস লিকেজ ঠিক করেনি তিতাস কর্তৃপক্ষ

 প্রকাশিত: ১০:৫৮, ৫ সেপ্টেম্বর ২০২০

বারবার অভিযোগের পরেও গ্যাস লিকেজ ঠিক করেনি তিতাস কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় এসি বিস্ফোরণের ঘটনায় স্থানীয়রা বলছে  বারবার অভিযোগের পরেও গ্যাস লিকেজ ঠিক করেনি তিতাস কর্তৃপক্ষ। তিতাস কর্তৃপক্ষের এহেন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা বলেন, মসজিদ বন্ধ থাকা অবস্থায় ভেতরে গ্যাসের লিক হয়ে যায়। পুরো মসজিদের কক্ষটি গ্যাস চেম্বারে পরিণত হয়। এরপরেই এসি বিস্ফোরণ। আর সঙ্গে সঙ্গে গ্যাসের এমন অবস্থা থাকায় বিস্ফোরণের মাত্রা তীব্র হয়।

অনেক দিন ধরেই এই মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের লাইন লিক হয়ে গেছে এমন অভিযোগ তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানানো হলেও তারা কিছুই করেনি। তারা আরো জানান, মাঝে মাঝেই মসজিদের ভেতরের গ্যাসের কটু গন্ধ পাওয়া যেতো। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোন টনক নরেনি।

এদিকে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  

এর আগে, শুক্রবার রাতে এশার নামাজ চলাকালে শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জনের অধিক আহত হয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল