সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত নিহত সেনা পরিবারের আবাসন উদ্বোধন কিমের তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের ভোটের উত্তাপের পর নাহিদের বাসায় তারেক রহমানের এক ভিন্ন রাত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর পিরোজপুরে বিএনপি নেতা ও ভাতিজাকে কুপিয়ে জখম নাটোরে মারপিট-ভাঙচুরের অভিযোগে বিএনপি সমর্থককে পিটুনি

জাতীয়

বঙ্গবন্ধু সেতু থেকে এপর্যন্ত টোল আদায় ৬৪৩৪ কোটি টাকা: সেতুমন্ত্রী

 প্রকাশিত: ২১:৫৭, ৬ জুন ২০২১

বঙ্গবন্ধু সেতু থেকে এপর্যন্ত টোল আদায় ৬৪৩৪ কোটি টাকা: সেতুমন্ত্রী

যুমনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু থেকে এ পর্যন্ত ছয় হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা টোল আদায় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সংসদের বৈঠকে বগুড়া-৫ আসনের হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। এর আগে সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রী বলেন, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ছয় হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে সেতুর পরিচালন, রক্ষানাবেক্ষণ ও ডিএসএল পরিশোধ বাবদ ব্যয় হয়েছে চার হাজার ১০৪ কোটি ২১ লাখ টাকা।

সংসদে মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ১৯৯৭-৯৮ অর্থ বছরে ৯৯ লাখ টাকা, ১৯৯৮-৯৯ অর্থ বছরে ৬১ কোটি ২৭ লাখ টাকা, ১৯৯৯-২০০০ অর্থ বছরে ৬৬ কোটি ৯৪ লাখ টাকা, ২০০০-২১ অর্থ বছরে ৮২ কোটি ৮৪ লাখ টাকা,  ২০০১-০২ অর্থ বছরে ৯৩ কোটি ৫৮ লাখ টাকা, ২০০২-০৩ অর্থ বছরে ১০৮ কোটি ৭২ লাখ টাকা, ২০০৩-০৪ অর্থ বছরে ১৩১ কোটি ৮ লাখ টাকা, ২০০৪-০৫ অর্থ বছরে ১৫২ কোটি, ২০০৫-০৬ অর্থ বছরে ১৫৭ কোটি ৯৭ লাখ টাকা, ২০০৬-০৭ অর্থ বছরে ১৭৩ কোটি ৭৬ লাখ টাকা, ২০০৭-০৮ অর্থ বছরে ২০১ কোটি ৯৬ লাখ টাকা, ২০০৮-০৯ অর্থ বছরে ২১৪ কোটি ৪২ লাখ টাকা, ২০০৯-১০ অর্থ বছরে ২৪২ কোটি ৯৯ লাখ টাকা, ২০১০-১১ অর্থ বছরে ২৬৯ কোটি ১০ লাখ টাকা, ২০১১-১২ অর্থ বছরে ৩০৬ কোটি ২৩ লাখ টাকা, ২০১২-১৩ অর্থ বছরে ৩২৭ কোটি ৯৮ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থ বছরে ৩২৫ কোটি ৩৮ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থ বছরে ৩৫১ কোটি ১৪ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থ বছরে ৪০৪ কোটি ৮৮ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থ বছরে ৪৮৬ কোটি ৫২ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থ বছরে ৪৮৬ কোটি ৫২ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থ বছরে ৫৪৩ কোটি ৮০ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থ বছরে ৫৭৫ কোটি ৩৪ লাখ টাকা,  ২০১৯-২০ অর্থ বছরে ৫৬০ কোটি ২৮ লাখ টাকা এবং ২০২০-২১ অর্থ বছরে (মে/২০২১ পর্যন্ত) ৫৯৪ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায় হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল