রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

 প্রকাশিত: ০৮:২৮, ২৮ জুন ২০২১

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীতে কওমি মাদ্রাসার তালেবে ইলমকে আটকে রেখে টাকা দাবির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো পেয়াজি গলির একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার এবং আটকে রাখা মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়। উদ্ধার মাদ্রাসা ছাত্রের নাম শিহাব উদ্দিন (২৩)। কুষ্টিয়ার কুমারখালীতে তার বাড়ি হলেও থাকেন চুয়াডাঙ্গায়। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ইফতা (মুফতি) বিভাগে ভর্তি হতে তিনি চট্টগ্রামে এসেছিলেন। গ্রেপ্তার দুজন হলেন- রবিউল হোসেন (২৭) ও মো. রাসেল ওরফে সুমন (২২)। তারা পেশাদার ছিনতাইকারী ও মাদকসেবী।

অনলাইন নিউজ পোর্টাল