মঙ্গলবার ১৬ জুন ২০২৬, আষাঢ় ২ ১৪৩৩

ব্রেকিং

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে তরুণ নিহত এপ্রিলে সাড়ে ৩ বছরের সর্বোচ্চ আমদানি, আশা দেখছেন বিশ্লেষকরা জাল ভিসায় ইতালিতে ৩ জন, বিমান কর্মকর্তা গ্রেপ্তার বাস থাকবে ডিপোতে, ছাড়ার আগে আসবে স্ট্যান্ডে: সড়কমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি জামায়াত এমপির তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত থেকে ফিরে এসেছি: উপদেষ্টা জাহেদ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ার ‘শিশু ধর্ষণ’ মামলার রায় বুধবার ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক

ফিলিস্তিনি গভর্নরকে ইসরাইলি বাহিনী আবারো আটক করেছে

 প্রকাশিত: ১৮:৫৩, ২০ জুলাই ২০২০

ফিলিস্তিনি গভর্নরকে ইসরাইলি বাহিনী আবারো আটক করেছে

ইসরায়েলের দখলদার সেনাবাহিনী ফিলিস্তিনের আল কুদস শহরের গভর্নর আদনান গেইতকে আবারো আটক করেছে। তবে তাকে কী কারণে আটক করা হয়েছে তা জানায়নি ইসরাইলি বাহিনী।

স্থানীয় সময় রবিবার সকালে আদনান গেইতের বাড়িতে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। এ সময় তাকে আটক করা হয়। উল্লেখ্য, আদনান গেইত আল কুদস শহরের গভর্নর হিসেবে ২০১৮ সালে দায়িত্ব নিয়েছেন। তার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি সেনারা তাকে ১৭ বার আটক করেছে।

খবরে বলা হয়েছে, আদনান গেইতকে কেন আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ইসরায়েলি বাহিনী এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আদনান গেইতকে মাস্ক পরা অবস্থায় পুলিশি এস্কর্ট দিয়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েল অধিকৃত আল কুদস শহরে ফিলিস্তিন কর্তৃপক্ষের তৎপরতা দেখাশুনা করেন আদনান গেইত।
 

অনলাইন নিউজ পোর্টাল