সোমবার ২৯ জুন ২০২৬, আষাঢ় ১৬ ১৪৩৩

ব্রেকিং

উজানের ঢলে ফুঁসছে তিস্তা, পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে গৃহকর্মী নির্যাতন; স্ত্রীসহ মানবাধিকার কর্মীর সাত বছরের কারাদণ্ড ক্রিকেটার নাঈমকে হেনস্তা: পুলিশের ‘দোষ’ পেয়েছে তদন্ত কমিটি ১৭ বছর ধরে ‘নির্যাতিত কর্মীদের’ জন্যও বরাদ্দ চান শামা এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৫২১ জনকে মনোনয়ন আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১১৬ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের প্রাণদণ্ড হাদি হত্যা: ১৫ জুলাইয়ের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দিতে নির্দেশ ভাঙ্গায় কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষে মহাসড়ক বন্ধ, আহত অর্ধশতাধিক জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

জাতীয়

পল্লবী থানায় বিস্ফোরণে গ্রেপ্তার তিন আসামীকে ১৪ দিনের রিমান্ড

 প্রকাশিত: ১৯:০৬, ৩০ জুলাই ২০২০

পল্লবী থানায় বিস্ফোরণে গ্রেপ্তার তিন আসামীকে ১৪ দিনের রিমান্ড

রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামীর প্রত্যেককে ১৪ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার গ্রেপ্তার তিনজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ অস্ত্র মামলায় ৭ দিন আর বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

রাষ্ট্র ও আসামিপক্ষে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামিকে অস্ত্র ও বিস্ফোরক মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার ভোরে পল্লবী এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। মিরপুর এলাকার একজন রাজনীতিক নেতাকে খুন করার জন্য তাঁদের ভাড়া করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল