বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

প্রযুক্তি

না ফেরার দেশে চন্দ্রাভিযানের অভিযাত্রী মাইকেল কলিন্স

 প্রকাশিত: ০৯:১২, ২৯ এপ্রিল ২০২১

না ফেরার দেশে চন্দ্রাভিযানের অভিযাত্রী মাইকেল কলিন্স

১৯৬৯ সালে প্রথম চন্দ্র অবতরণ মিশন অ্যাপোলো ১১-এর অন্যতম সদস্য মাইকেল কলিন্স মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করে বুধবার (২৮ এপ্রিল) ৯০ বছর বয়সে মারা যান তিনি।

মাইকেল কলিন্সের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়, জীবনের শেষ দিনগুলি বেশ শান্তিপূর্ণভাবেই কাটিয়েছিলেন তিনি। মাইক সর্বদা নম্রতার সাথে জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন।

এই দক্ষ পাইলট এবং মহাকাশচারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নাসা। নাসার প্রধান মুখপাত্র ড. স্টিভ জুরসিযেক বলেন, একজন সত্যিকারের কিংবদন্তী হারালো বিশ্ব।
মানুষ চাঁদের বুকে প্রথম পা রেখেছিল ১৯৬৯ সালে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রজয়ের সেই অভিযানের অন্যতম সদস্য মাইকেল কলিন্স। তিনি চন্দ্রবিজয়ের দিন (২০ জুলাই) চাঁদের চারপাশ ঘিরে কক্ষপথে মূল মহাকাশযান নিয়ে একা চক্কর দিচ্ছিলেন। অন্যদিকে চাঁদের বুকে পা রেখে ইতিহাস গড়েন নীল আর্মস্ট্রং। এর কিছুপর চাঁদের বুকে দ্বিতীয় মানব হিসেবে পা রাখেন বাজ অলড্রিন। পরে এই তিন নভোচারী আট দিন মহাকাশে কাটিয়ে ২৪ জুলাই পৃথিবীতে ফিরে আসেন। 

অনলাইন নিউজ পোর্টাল