শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৯ জনের মৃত্যু শনাক্ত ৯১০৫ জন

 প্রকাশিত: ১৬:৩০, ১ এপ্রিল ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৯ জনের মৃত্যু শনাক্ত ৯১০৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১০৫ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৫২ জনের।

এদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ছয় হাজার ৪৬৯ জনের দেহে। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ৫ হাজার ৩৫৮ জন।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। একদিন শনাক্তের হার ১৪.৯০ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯৭১ জন করোনা রোগী।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

অনলাইন নিউজ পোর্টাল