মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২১ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তীব্র শীতে কিয়েভে আবারও রাশিয়ার হামলা জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ ভোট: বিটিভিতে দলীয় প্রধানের ভাষণ ফিরছে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত, মার্কিন শুল্ক কমে ১৮ শতাংশ হচ্ছে কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট খারিজ শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: চতুর্থ দিনের কর্মবিরতিতে ‘অচল’ চট্টগ্রাম বন্দর পবিত্র শবে বরাত আজ সারোয়ার আলমগীরের নির্বাচনে বাধা নেই খাগড়াছড়ি: ১৭ বছর নিষ্ক্রিয় সমীরণকে ঘিরে ‘বিতর্ক’ টানা ছয় মাস পতনের ধারায় রপ্তানি আয় রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক

তুরস্ক-পাকিস্তানসহ ১২ মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেবে না আমিরাত

 প্রকাশিত: ২০:২৫, ২৫ নভেম্বর ২০২০

তুরস্ক-পাকিস্তানসহ ১২ মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেবে না আমিরাত

তুরস্ক-পাকিস্তানসহ ১২ মুসলিম দেশের নাগরিকদেরকে নতুন করে কোনো ভিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত। এই ১২টি মুসলিমপ্রধান দেশের পাশাপাশি কেনিয়াকেও এই তালিকায় রেখেছে দেশটি। আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেজ পার্কের ইস্যু করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

রয়টার্স ও ইয়েনি শাফাক জানায়, বিজনেস পার্ক পরিচালিত কোম্পানিগুলোকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। এই নির্দেশনার একটি প্রতিলিপি যাচাই করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অভিবাসনসংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানানো হয়, চলতি মাসের ১৮ নভেম্বর থেকে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

 

ভিসা বন্ধের তালিকায় পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি রয়েছে আলজেরিয়া, ইরাক, লেবানন, তিউনিশিয়া, ইরান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন ও কেনিয়ার নাগরিকরা। আরব আমিরাত কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্য জানা যায়নি। এর আগে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই ১৩টি দেশের নাগরিকদের নতুন ভিসা দেয়ার উপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

রয়টার্স আরো জানায়, ১২টি মুসলিম দেশসহ কেনিয়ার নাগরিকদের নতুন করে আমিরাতে ভ্রমণ এবং চাকরির ভিসা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে নির্দেশনায় জানানো হয়।

 

আরব আমিরাতের আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটি এ বিষয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি। তবে রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এসব দেশের নাগরিকদের নতুন ভিসা দেয়া স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত স্বল্প সময়ের জন্য বলেও জানানো হয়।

অনলাইন নিউজ পোর্টাল