শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে আতশবাজি উৎপাদনের কারখানায় বিস্ফোরনে নিহত ৯

 প্রকাশিত: ২১:৩০, ৪ সেপ্টেম্বর ২০২০

তামিলনাড়ুতে আতশবাজি উৎপাদনের কারখানায় বিস্ফোরনে নিহত ৯

তামিলনাডু রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। বিস্ফোরণে কারখানার মালিকও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দূরে কুদ্দালোরে এ ঘটনা ঘটে।

কুদ্দালোরের পুলিশ সুপার অভিনব জানিয়েছেন, কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ইউনিট ছিল। নিহতদের মধ্যে আটজন শ্রমিক ছিলেন। তবে তাঁরা দেশীয় বোমা তৈরি করছিলেন কি না বা অনুমোদিত বিস্ফোরক তৈরি করছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

দেশটির গণমাধ্যম জানায়, দিওয়ালি উৎসব উপলক্ষে ওই কারখানায় আতশবাজি উৎপাদনের কর্মযজ্ঞ চলছিল। এ ছাড়া এর সঙ্গে এসে যোগ হয়েছে দুর্গাপূজাও। বছরের এ সময়টায় এখানের শ্রমিকদের একটু ভালো আয় হতো।

অনলাইন নিউজ পোর্টাল