সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

ঢাকাসহ বড় শহরগুলোতেক ভোর থেকেই চলছে বাস

 প্রকাশিত: ১১:২০, ৭ এপ্রিল ২০২১

ঢাকাসহ বড় শহরগুলোতেক ভোর থেকেই চলছে বাস

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকানোর জন্য সরকার 'লকডাউন' বা চলাচলে বিধিনিষেধ দিলেও বুধবার থেকে ঢাকা ও অন্যান্য মহানগরীতে বাস চলাচল শুরু হয়েছে।

ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় আজ সকাল থেকেই বহু বাস চলাচল করতে দেখা গেছে। বাসগুলোতে ভোর থেকেই উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী পরিবহন লক্ষ্য করা গেছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টরা বরাবরের মতোই উদাসীন।

 

রাস্তায় যেসব বাস চলতে দেখা গেছে সেখানে বেশির ভাগ চালক ও তাদের সহকারীর মুখে কোনো মাস্ক পরিধান করতে দেখা যায়নি।

'লকডাউনের' দ্বিতীয় দিনের মাথায় এসে গতকাল ঘোষণা করা হয়েছে যে বুধবার থেকে ঢাকা এবং অন্যান্য মহানগরীতে গণপরিবহন চলবে।

সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই চলাচলের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

তবে এসময় পাবলিক বাসগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এছাড়া দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার ব্রিফিং-এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

 

পরিবহন চলাচলের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে পরিবহন সংশ্লিষ্ট সবাই এবং যাত্রীদের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়া প্রতি ট্রিপের পরে পরিবহন জীবাণুমুক্ত করার শর্তও দেয়া হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল