বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

খেলা

টেস্ট বাদ দিয়ে আইপিএলে সাকিব! যা বললেন হার্শা ভোগলে

 প্রকাশিত: ১৭:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০২১

টেস্ট বাদ দিয়ে আইপিএলে সাকিব! যা বললেন হার্শা ভোগলে

জাতীয় দলের খেলা ছেড়ে ‘আইপিএল প্রেমে’ মত্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলে ডাক পাওয়ায় দেশের হয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলবেন না তিনি।

বিসিবি সাকিবের আবেদন মঞ্জুরও করেছে।

দেশকে গুরুত্ব না দিয়ে আইপিএলকে অগ্রাধিকার দেওয়ায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন সাকিব।  তীর্যক বিষবাক্যে বিদ্ধ হচ্ছেন এই তারকা অলরাউন্ডার। 

এমন পরিস্থিতিতে সাকিবের পাশে দাঁড়িয়েছেন ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

তার মতে, টেস্ট ক্রিকেট থেকে ছুটি নিয়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত অযৌক্তিক নয় সাকিবের। 

তিনি যুক্তি দেখান, আগামী দুই বছরে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।  বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এছাড়া ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।  এ বিষয়টিও হার্শার কাছে গুরুত্বপূর্ণ।

এক টুইটবার্তায় ভোগলে বলেন, ‘সাকিবই নন, আরও অনেকেই এখন দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকেও বেছে নিচ্ছেন। সাকিব শ্রীলংকার বিপক্ষে টেস্ট না খেলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলবে। আগামী দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপ আছে, তাই আইপিএলকে বেছে নেওয়ার সিদ্ধান্ত কঠিন হচ্ছে না।’

অনলাইন নিউজ পোর্টাল