বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

খেলা

টি-২০ বিশ্বকাপের আগে নিষিদ্ধ হতে পারে দ. আফ্রিকা

 প্রকাশিত: ০৮:২৫, ২১ এপ্রিল ২০২১

টি-২০ বিশ্বকাপের আগে নিষিদ্ধ হতে পারে দ. আফ্রিকা

চলতি বছর আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে সমস্যায় দক্ষিণ আফ্রিকা। দেশের সরকার ও ক্রিকেট বোর্ডের মধ্যে মতানৈক্য চরমে উঠেছে। এটা মোটেও ভালোভাবে নিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা সংস্থা আইসিসি। খুব দ্রুত এই অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে ফ্যাফ ডু প্লেসি, কুইন্টন ডি’ককদের বোর্ডকে নির্বাসিত করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়মক সংস্থা। আর তাই দেশের ক্রিকেট বোর্ডকে বাঁচাতে এগিয়ে এলেন দক্ষিণ আফ্রিকার তিন ধরনের অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার চলমান সঙ্কটকে সামনে রেখে আইসিসি-র থেকে সম্ভাব্য স্থগিতাদেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি যৌথ বিবৃতি জারি করেছেন দেশের তিন অধিনায়ক। খেলোয়াড়দের আশঙ্কা যে, বর্তমান অচলাবস্থার সমাধান না হলে দক্ষিণ আফ্রিকা অক্টোবরে-নভেম্বরে ভারতে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপে অংশ নিতে পারবে না।

অধিনায়করা বিবৃতিতে বলেছেন, এমন এক সময়ে যখন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে উচ্ছ্বসিত হওয়া উচিত ছিল, আমরা ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন। দক্ষিণ আফ্রিকার পুরুষ দলকে নভেম্বরে টি-২০ বিশ্বকাপ খেলতে হবে। প্রশাসনের বর্তমান অবস্থা আমাদের প্রস্তুতিকে প্রভাবিত করছে। অচলাবস্থা চলতে থাকলে আইসিসি দক্ষিণ আফ্রিকাকে নির্বাসিত করতে পারে। তেমন হলে টি-২০ বিশ্বকাপে অংশ নিতে পারব না। সেটা কিন্তু আমাদের জন্য মোটেও গর্বের ব্যাপার নয়।

অনলাইন নিউজ পোর্টাল