রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

প্রযুক্তি

চাঁদে যাবে এবার নাসার রোবট `ভাইপার` অজানা অন্ধকার অংশে

 প্রকাশিত: ১০:২১, ২৮ মে ২০২১

চাঁদে যাবে এবার নাসার রোবট `ভাইপার` অজানা অন্ধকার অংশে

 চাঁদের দেশে রোবট পাঠাতে চলেছে নাসা। এবার পৃথিবীর একমাত্র উপগ্রহে পানি, বরফ এবং অন্যান্য খনিজের খোঁজে ২০২৩ সালে পাঠানো হবে এই রোবট, যার নাম দেওয়া হয়েছে ভাইপার। পুরো নাম ভোলাটাইল ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার।

আগামী ২০২৩ সালের শেষের দিকে ভাইপার পাড়ি দেবে চাঁদের দক্ষিণ মেরুতে। অন্ধকার যে দিকটা মানুষের অজানা সেই দিকে অভিযান চালাবে। এর জন্য জোরালো হেডলাইটের ব্যবস্থা করা হচ্ছে। ভাইপারের নীচে থাকবে বিশেষ প্রযুক্তিতে তৈরি চাকা। বন্ধুর জমিতে চলাফেরা করতে থাকবে সাসপেনশন।
জানা গেছে, এই প্রথম কোনও রোভারে হেডলাইট লাগানো হচ্ছে। চাঁদের অন্ধকার দিকটায় প্রবল ঠান্ডা। তা সহ্য করার মতো প্রযুক্তিরও ব্যবস্থা করা হচ্ছে। ভাইপার রোবটটি প্রস্তুতির বেশিরভাগ কাজ ইতিমধ্যেই । পরবর্তী পর্যায়ের জন্য অনুমোদন দিয়েছে নাসা।

গত ২০২০ সাল থেকে আগামী ২০৩০ সালের  মধ্যে মহাকাশ গবেষণার ইতিহাসে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে বিশেষজ্ঞদের বিশ্বাস। শুধু নাসাই নয়, পৃথিবীর আরও বেশ কয়েকটি দেশ মহাকাশ গবেষণায় মন দিয়েছে। চন্দ্র অভিযানের পাশাপাশি চলছে মঙ্গল অভিযান। ইতিমধ্যেই নাসা এবং চীনের পাঠানো রোভার লালগ্রহের মাটিতে ঘুরে বেড়াচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল