মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ শিশুর হাত কাটা লাশ উদ্ধার

 প্রকাশিত: ০৮:৫১, ৬ মার্চ ২০২১

রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ শিশুর হাত কাটা লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ শাহিনুর (৮) নামে এক শিশুর হাত কাটা লাশ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার বিকালে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। গত ২ মার্চ থেকে শিশুটি নিখোঁজ ছিল। 

আমর্ড  পুলিশ ব্যাটালিয়ন ১৬ এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্প বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ও ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের পৃথক দল সি-ব্লকের পার্শ্ববর্তী পশ্চিমের পাহাড় হতে শিশুটির লাশ উদ্ধার করে। এ সময় শিশুটির মুখমণ্ডল বিকৃত ও একটি হাত বিচ্ছিন্ন ছিল। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

নিহত শিশু নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের বি-ব্লকের (শেড নং-১০৫২/৪ এবং এমআরসি নং-০৩৩৭৩ এর) বাসিন্দা মো. জাবেরের মেয়ে। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

ক্যাম্পের রোহিঙ্গা নেতা মৌলভী সানাউল্লাহ জানান, দিন দুপুরে মেয়েটি নিঁখোজ হয়ে গেল, তিনদিন পর ক্ষতবিক্ষত অবস্থায় লাশ পাওয়া গেল। ছোট শিশুটির সঙ্গে কেন এমন বর্বরতা তা ধারণা করতে পারছেন না কেউ।  তবে হত্যার আগে মেয়েটিকে যৌন নির্যাতন করা হয়ে থাকতে পারে ধারণা করছেন অনেকে। 

ময়নাতদন্ত রিপোর্ট পেলে হয়তো তা জানা যাবে, বলেন তিনি। মেয়েটির পরিধেয় স্বর্ণের গহনাও হত্যাকারীরা নেয়নি বলে জানান তিনি।

অনলাইন নিউজ পোর্টাল