রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

গ্রীষ্মকালের দাবদাহ ও অনাবৃষ্টির ফলে ঝরে পড়ছে লিচুর গুটি

 প্রকাশিত: ১৩:১৭, ৪ মে ২০২১

গ্রীষ্মকালের দাবদাহ ও অনাবৃষ্টির ফলে ঝরে পড়ছে লিচুর গুটি

একের পর এক প্রতিকূল আবহাওয়ায় বিপর্যয়ের মধ্যে দিনাজপুরের লিচুর ফলন। অনাবৃষ্টি ও দাবদাহের কারণে লিচুর গুটি ঝরে পড়ছে। এতে বাগান মালিক ও আগাম বাগান কেনা ব্যবসায়ীরা লোকসানের শঙ্কায় আছেন।

দিনাজপুরের বাগানগুলোতে লিচুর গুটি আসলেও স্বাভাবিক পরিপুষ্টতা আসেনি। গাছে গাছে মাদ্রাজি, বোম্বাই, কাঠালি, চায়না, চায়না থ্রী, বেদানা লিচুর গুটি আসলেও অনাবৃষ্টি এবং দাবদাহে ঝরে যাচ্ছে সেগুলো। 

জেলার  বিরল, সদর, বীরগঞ্জ, চিরিরবন্দর, পার্বতীপুরে অধিকাংশ গাছে এবার ফলন কম। সোনালী রংয়ের মুকুলের পরিবর্তে লালচে ও তামাটে রংয়ের কচিপাতা আচ্ছাদিত করে রেখেছে বাগানগুলো। ভালো ফলন পেতে দিনরাত পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা।

বাগান মালিকরা বলছেন, গাছের গোড়ায় পানি দিচ্ছি, স্প্রে করছি তারপরও ফল ঝরে পড়ছে। ফল বড় হচ্ছে না, রং আসতেছে না। লিচুর পরিবর্তে গাছে নতুন পাতা আসছে।   

অনলাইন নিউজ পোর্টাল