বুধবার ১০ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

ব্রেকিং

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায় হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: সংসদে তথ্য ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিল জামায়াত বিল্লাল হত্যা: ছুরিকাঘাতকারী রিয়াজুল গ্রেপ্তার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রামিসা ধর্ষণ-হত্যা: নথি গেল উচ্চ আদালতে ৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প একনেক সভায় অনুমোদন পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু স্কুল ফিডিংয়ে পচা খাবার, মাদারীপুরে গ্রেপ্তার ২ এক বছরে রাশিয়ায় এক লাখ জনশক্তি রপ্তানির আলোচনা আ.লীগের নেতাকর্মীসহ যে কেউ স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

 প্রকাশিত: ১৭:৩৭, ১৪ এপ্রিল ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৮৭ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ তিন হাজার ১৭০ জনে।

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১২ এপ্রিল) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ এপ্রিল) ৭৮ জনের মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল ৭৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনায় সাত হাজার ৬২৬ জন শনাক্ত হয়। যা দেশে করোনায় একদিনে শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

অনলাইন নিউজ পোর্টাল