বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে ৩ বিজেপি কর্মী নিহত

 প্রকাশিত: ১৮:০৩, ৩০ অক্টোবর ২০২০

কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে ৩ বিজেপি কর্মী নিহত

জম্মু কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের গুলিতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ৩ কর্মী নিহত হয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে ওয়াইকে পোরার কাজিগুন্দ গ্রামে বন্দুকধারীদের গুলিতে এই তিনজন নিহত হয়।

তাৎক্ষণিকভাবে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে ফিদা হুসেন ইয়াতু বিজেপির জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক।  আর উমর রশিদ বেগ ও উমর রমজান হাজাম বিজেপি কর্মী।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ।

৩ বিজেপি কর্মী নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাজিগুন্দ ও আশপাশের এলাকায় স্বাধীনতাকামীদের ধরতে ব্যাপক তল্লাশি চলছে।

ব্যাপক আইন-শৃংখলাবাহিনী মোতায়েন থাকার পরও কাশ্মীরে গত কয়েক মাস ধরেই বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে।

অনলাইন নিউজ পোর্টাল