শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৮ ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের সম্মেলন উদ্বোধন করলেন কিম জং উন এআই নিয়ে যৌথ অবস্থান ঘোষণা করবেন বিশ্বনেতারা ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

খেলা

করোনায় মাঝপথে স্থগিত ২০২১ আইপিএল

 প্রকাশিত: ১৫:২৪, ৪ মে ২০২১

করোনায় মাঝপথে স্থগিত ২০২১ আইপিএল

করোনার থাবায় শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের কারণে ভারতের বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। এর মাঝেও অনেকটা চ্যালেঞ্জ নিয়েই আয়োজিত হচ্ছিল আইপিএল। তবে সোমবার দুটি ফ্র্যাঞ্চাইজির (কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস) কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই আইপিএল বন্ধের দাবি ওঠে। 

এমতাবস্থায় সোমবারই দিল্লির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সবাইকে আইসোলেশনে যেতে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ গত ২৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ম্যাচ খেলেছে তারা। নিয়ম মেনে আইসোলেশনে আছে পুরো দিল্লি স্কোয়াড। 

এ বিষয়ে দিল্লির এক কর্মকর্তা বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের শেষ প্রতিপক্ষ ছিলাম আমরা। এ কারণে বিসিসিআই থেকে আমাদের কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। এছাড়া আমাদের সবাইকে আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ফলে আমরা সবাই এখন আমাদের রুমে আছি।’

কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তা অবশ্য এখনো জানানো হয়নি। এর ফলে মঙ্গলবার (৪ মে) মোতেরায় নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি অনুশীলন করতে পারবে কি না তা নিশ্চিত নয়। সেই কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘অনুশীলন সেশন চলবে কি না তা নিয়ে আমাদের কোনো কিছু জানানো হয়নি।’

এদিকে সানরাইজার্স হায়দরাবাদের হৃদ্ধিমান সাহা মঙ্গলবার কোভিড পজিটিভ হন। এরপরই তড়িঘড়ি করে টুর্নামেন্ট স্থগিতের বিষয়টি জানিয়েছে বিসিসিআই। কবে থেকে আবার পুনরায় সব শুরু হবে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। 

অনলাইন নিউজ পোর্টাল