সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

উহানে করোনার সংক্রমণ নিয়ে নতুন তথ্য দিল ডব্লিউএইচও

 প্রকাশিত: ১২:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২১

উহানে করোনার সংক্রমণ নিয়ে নতুন তথ্য দিল ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা জানিয়েছেন, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেশি ছড়িয়েছিল। সংক্রমণের মাত্রা যা ভাবা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি ছিল। তদন্তকারীরা বলেন, তাঁরা জরুরি ভিত্তিতে উহান শহরের লাখো মানুষের রক্তের নমুনা পরীক্ষা করে দেখার সুযোগ চেয়েছেন। তবে চীন এখনো তাঁদের সে অনুমতি দেয়নি।

চীনে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের উৎস শনাক্তে তদন্ত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই প্রতিনিধিদল। বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বেইজিং প্রথমে ১৭ সদস্যের প্রতিনিধিদলকে উহানে যেতে অস্বীকৃতি জানায়। কয়েক মাস ধরে সমঝোতা-প্রচেষ্টার পর উহানে সংস্থাটির প্রতিনিধিদের তদন্তকাজে ঢুকতে দিতে রাজি হয় বেইজিং

উহানে বন্য প্রাণীর কোনো বাজার থেকে করোনাভাইরাসের সূত্রপাত বলে ধারণা করা হয়। পরে সেখান থেকে ভাইরাসটি প্রাণী থেকে মানবদেহে প্রবেশ করে। তবে বিশেষজ্ঞরা এখন মনে করছেন, উহান থেকে ভাইরাসটির সূত্রপাত না হয়ে সেখানে এটির শুধু বিস্তার ঘটে থাকতে পারে। গবেষকেরা ইঙ্গিত দিয়েছেন, মানুষকে সংক্রমিত করতে সক্ষম এ ভাইরাস দশকের পর দশক ধরে অশনাক্তকৃত অবস্থায় থেকে বাদুড়ের মাধ্যমে ছড়াতে পারে।

অনলাইন নিউজ পোর্টাল