রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক

ঈদের নামাজ চলাকালে আফগান প্রেসিডেন্টের বাসভবনের কাছে রকেট হামলা

 প্রকাশিত: ১৪:৫২, ২০ জুলাই ২০২১

ঈদের নামাজ চলাকালে আফগান প্রেসিডেন্টের বাসভবনের কাছে রকেট হামলা

ঈদুল আজহার নামাজের সময় আফগান প্রেসিডেন্টের বাসভবনের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কারো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে সেখানে ওই হামলার ঘটনা ঘটে। দেশেটির গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রকেট হামলার সময়ও প্রেসিডেন্ট আশরাফ গনিকে ঈদের নামাজ পড়তে টেলিভিশনের ফুটেজে দেখা গেছে। নামাজ শেষ করে দেশটির জনগণকে ঈদের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট আশরাফ গনি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানেকজাই জানান,  আফগানিস্তানের শত্রুরা আজ রাজধানী কাবুলের বিভিন্ন স্থানে অন্তত তিনটি রকেট হামলা চালিয়েছে।

আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশেই মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল