রোববার ১৫ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’ জামিনে কারামুক্ত আনিস আলমগীর আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

জাতীয়

ইসলামী রাষ্ট্রের মধ্যেই শ্রমজীবী মানুষের মুক্তি: খেলাফত মজলিস

 প্রকাশিত: ১৯:৩৪, ৪ ডিসেম্বর ২০২০

ইসলামী রাষ্ট্রের মধ্যেই শ্রমজীবী মানুষের মুক্তি: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেছেন, একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়ই শ্রমজীবী মানুষের মুক্তির উপায়। প্রচলিত ব্যবস্থায় ক্ষমতাসীনরা শুধুমাত্র মানুষকে শোষণ করে নিজেদের ক্ষমতা ও সম্পদ বৃদ্ধি করে চলছে। ঘুষ, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে শোষণ করে সামাজিক বৈষম্যকে তীব্রতর করে তোলা হয়েছে।

এ থেকে মুক্তির উপায় হচ্ছে ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। শ্রমিক মজলিস উত্তরা জোন আযোজিত শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার ৪ ডিসেম্বর সকালে উত্তরাস্থ একটি মিলনায়তনে ইঞ্জিনিয়ার হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতি উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সহ -সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, যুগ্ম -সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ খন্দকার, সহ- সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন আহমেদ খন্দকার, আইন সম্পাদক এডভোকেট শাইখুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আজিজুল হক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ -সভাপতি আমীর আলী হাওলাদার, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ছাত্রনেতা মোহাম্মদ আবু সালেহ। আরো উপস্থিত ছিলেন জনাব এনামুল হক হাসান, মাওলানা কাওসার আহমদ সোহাইল, মাওলানা বুরহান উদ্দীন সিরাজী, রয়েজুল হক মিনা, মুহাম্মাদ সালমান, জিয়া উদ্দিন আকাশ। মাওলানা রবিউল ইসলাম, মাওলানা নূরুল ইসলাম, জাফর আহমদ, নয়ন মিয়া, সাবের হোসেন প্রমূখ।

অনলাইন নিউজ পোর্টাল