রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার ‘তীব্রতম নিন্দা’ জানিয়েছে ওআইসি

 প্রকাশিত: ১৫:১০, ১৭ মে ২০২১

ইসরায়েলি হামলার ‘তীব্রতম নিন্দা’ জানিয়েছে ওআইসি

ইসরায়েলের বর্বরোচিত হামলার ‘তীব্রতম নিন্দা’ জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি। গাজার বেসামরিক অবস্থান লক্ষ্য করে ইসরাইলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সপ্তম দিনে সংস্থাটি এ নিন্দা জানাল।

রোববার শেষ বেলায় ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠক শেষে এক বিবৃতিতে মুসলিম দেশগুলো এ নিন্দা জানায়। ওআইসি’র পক্ষ থেকে অবিলম্বে বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়, এ হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন।

একইসঙ্গে বায়তুল মুকাদ্দাসের মুসলিম ঐতিহ্য ও স্থাপনাগুলোর বিরুদ্ধে যে কোনো হামলা এবং ফিলিস্তিনি জনগণ ও মুসলিম বিশ্বের অনুভূতিতে উস্কানিমূলক আঘাত হানার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়ে বিবৃতিতে বলা হয়, সেরকম কিছু ঘটলে তার পরিণতি ইসরায়েলকে বহন করতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল