বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ড, মন্তব্যে যা বললেন বাইডেন

 প্রকাশিত: ২১:২৮, ৪ ডিসেম্বর ২০২০

ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ড, মন্তব্যে যা বললেন বাইডেন

পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ড ইরানের সঙ্গে লেনদেন বা বোঝাপড়াকে জটিল করবে বলে মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তা কতটুকু জটিল হবে বলতে পারেননি তিনি।

সিএনএন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, এটা বলা কঠিন যে, এই হত্যাকাণ্ড তেহরানের সঙ্গে তার লেনদেন বা বোঝাপড়াকে কতটুকু জটিল করে তুলবে।

তিনি আরও বলেন, ইরান ইস্যুতে ট্রাম্পের অনুসৃত নীতি ভুল ছিল। আর এ কারণেই ইরানের পরমাণু সংক্রান্ত জ্ঞান ও সক্ষমতা বেড়েছে।
বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা হয়। পরে ট্রাম্প ক্ষমতায় এসে ওই সমঝোতা থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন।

বাইডেন নির্বাচনের আগে আন্তর্জাতিক চুক্তিগুলোতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ পরিস্থিতিতে ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ড নিয়ে সিএনএন বাইডেনকে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

ইরানের এই পরমাণু বিজ্ঞানীকে দখলদার ইসরাইল হত্যা করেছে বলে এর আগে আমেরিকার একজন প্রভাবশালী কর্মকর্তা মন্তব্য করেছেন।

ইরানের বিভিন্ন সূত্রও বলছে, বিজ্ঞানী হত্যার সঙ্গে ইসরাইল জড়িত রয়েছে। গত ২৭ নভেম্বর শুক্রবার তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় নিহত হন পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে। 

সূত্র: পার্সটুডে

অনলাইন নিউজ পোর্টাল