সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

ইথিওপিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ

 প্রকাশিত: ১১:৪২, ৭ এপ্রিল ২০২১

ইথিওপিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ

ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে রক্তক্ষয়ী এক সংঘর্ষে অন্তত একশ’ জন নিহত হয়েছেন। দেশটির সোমালি ও আফতার সীমান্তবর্তী অঞ্চলে এ ঘটনা ঘটে। আগামী জুনে দেশটিতে জাতীয় নির্বাচনের আগে এ সহিংসতা দেখা গেল। আফতার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমেদ হুমেদ বলেন, গত শুক্রবার শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ১শ’ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। সোমালির আঞ্চলিক বাহিনীগুলো এ সহিংসতার জন্য দায়ী।

শিশু এবং মহিলারা যখন ঘুমোচ্ছিল তখন সোমালি অঞ্চলের বিশেষ বাহিনী মেশিনগান এবং রকেট চালিত গ্রেনেডসহ ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালায় বলে আহমেদ জানান।

এদিকে সোমালি অঞ্চলের এক মুখপাত্র আলি বেদেল জানান, শুক্রবারে ২৫ জন নিহত হওয়ার পর একই বাহিনীর আক্রমণে মঙ্গলবার অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান। দেশটির প্রধানমন্ত্রী আবী আহমেদের সরকার যখন টাইগ্রয় অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন তখন সহিংসতা তীব্র আকার ধারণ করে। 

২০১৪ সালে দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা ফেডারেল সরকার পুনঃনির্ধারণ করেছিল। তখন তিনটি ছোট শহর সোমালি থেকে আফারে স্থানান্তরিত হয়েছিল, সেগুলো আবার জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে সোমালি।

অনলাইন নিউজ পোর্টাল