রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

প্রযুক্তি

আগামীকাল দেখা মিলবে বিরল ‘রিং অব ফায়ারের’

 প্রকাশিত: ১১:৩৫, ৯ জুন ২০২১

আগামীকাল দেখা মিলবে বিরল ‘রিং অব ফায়ারের’

দুই সপ্তাহ আগে চাঁদের পূর্ণগ্রাস গ্রহণের দিনেই ‘সুপার ব্লাড মুন’ দেখার সৌভাগ্য হয়েছে বিশ্ববাসীর। আরও এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পরে এবার সূর্যের বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে। ঠিক পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস গ্রহণ নয়, এই সূর্যগ্রহণকে বলে ‘রিং অব ফায়ার’।
কক্ষপথ পরিক্রমায় কিছু সময়ের জন্য পৃথিবী আর সূর্যের মাঝে চলে আসবে চাঁদ। ধীরে ধীরে চাঁদের আড়ালে ঢাকা পড়বে সূর্য। তবে পুরোপুরি নয়, সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ ঢাকা পড়ে যাবে। শেষ মুহূর্তে সূর্যের বাইরের অংশটি উজ্জ্বল বলয়ের মতো দেখা যাবে। দেখে মনে হবে, আগুনের আংটি!

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই সূর্যগ্রহণ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঠিকভাবে দেখা যাবে না। কানাডা এবং আমেরিকার উত্তর-পূর্ব অংশ, গ্রিনল্যান্ড ও উত্তরমেরু থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। রাশিয়ার সাইবেরিয়া থেকেও কিছুটা দেখা যাবে। পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশ ও কুমেরুর উত্তরাংশ থেকে আংশিকভাবে নজরে আসবে এই সূর্যগ্রহণ।

জানা গেছে, বাংলাদেশ সময় দুপুর ২টা ১২ মিনিটে শুরু হবে গ্রহণ। শেষ হবে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে। এর মধ্যে গ্রহণের পূর্ণ গ্রাস দেখা যাবে বিকেল ৪টা ৪১ মিনিটে। 

অনলাইন নিউজ পোর্টাল