রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

বিনোদন

অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই

 প্রকাশিত: ১০:১৭, ৬ ফেব্রুয়ারি ২০২১

অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই

কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই। ৯১ বছর বয়সে স্থানীয় সময় শুক্রবার সকালে মারা গেছেন তিনি।

‘দ্য সাউন্ড অব মিউজিক’-এর ক্যাপ্টেন ভন হিসেবেই তাকে চেনে সারাবিশ্ব।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার সকালে কানেকটিকাটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী এলাইন টেলর।

২০১২ সালে ‘বিগিনার্স’ ছবির জন্য অস্কার পেয়েছিলেন ক্রিস্টোফার। এছাড়া ২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ এবং ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’র জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

১৯৫৮ সালে ‘স্টেজ স্ট্রাক’ দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। এরপর টানা ৫০ বছর ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করে গেছেন তিনি। তবে দ্য সাউন্ড অব মিউজিক (১৯৬৫)-এর ক্যাপ্টেন ভনের চরিত্র তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছিল।

অনলাইন নিউজ পোর্টাল