শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

মহিলা

স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল: মিনু

 প্রকাশিত: ১৬:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫

স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল: মিনু

রাজশাহী, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। মহিলা দল সব সময় রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল। এটি আমাদের জন্য অনুপ্রেরণা।

 

আজ মঙ্গলবার নগরের সাহেব বাজারে অবস্থিত একটি কনভেনশন সেন্টারের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানাধরণের কাজ করছে দলটি। দলীয় ইতিহাস ঐতিহ্যে মহিলা দলের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। নারীদের নিয়ে কাজ করছে প্রিয় সংগঠন মহিলা দল। সংগঠনে পদ-পদবির প্রতিযোগিতা থাকতে পারে। এটি অস্বাভাবিক নয়। তারপরও সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে কাজ করতে হবে।

 

তিনি বলেন, দেশের উন্নয়নে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। বর্তমানে আমাদের দেশের নারী ফুটবলাররা বিশ্ব কাঁপাচ্ছে। নারীরা অদম্য হয়ে উঠেছে। যেকোনো কাজে নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। নারীরা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে সুনাম কুড়িয়েছে।

 

মিনু বলেন, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময়ে দেশ ও জাতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। শুধু দেশ ও দলকে ভালোবাসার জন্য তাকে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। তার মতো হয়ত পৃথিবীর আর কোনো নারীকে এতো অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়নি। তারপরও দেশের মানুষের জন্য অটল ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন। দলকে সুসংগঠিত করে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছেন।

 

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের নেতা তারেক রহমান দল ও দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছেন। তিনি আগামীদিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন। আশা করছি তিনি খুব দ্রুত দেশের ফিরে আসবেন। তার নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ হবে উন্নত।

 

তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা বসে নেই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের মানুষকে সঙ্গে নিয়ে তার সব ষড়যন্ত্র রুখে দেবে। হাসিনার কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

 

প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা দলের নেতাকর্মীদের তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলটির উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

 

রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুনের সভাপতিত্বে ও নগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী রোকসানা পারভিন টুকটুকি। অনুষ্ঠানে নগর মহিলাদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে দলটির অসুস্থ মহানগর সভাপতির রোগমুক্তি ও মৃত্যুবরণকারীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।