সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

খেলা

ফিক্সিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে বিসিবির স্বাধীন তদন্ত কমিটি

 প্রকাশিত: ০৯:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ফিক্সিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে বিসিবির স্বাধীন তদন্ত কমিটি

বিপিএলের চলতি আসরে ফিক্সিং ও নীতি বিরোধী নানান কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর তদন্ত কাজে সহায়তার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করল বিসিবি।

বিবৃতিতে সোমবার তিন সদস্যের কমিটির গঠনের খবর জানায় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। সেখানে উল্লেখ করা হয়, ‘বোর্ডকে ও বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটকে তদন্ত কাজে সহায়তা করবে এই কমিটি।’

আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসাইন হায়দারকে আহ্বায়ক করে গড়া কমিটির অন্য দুই সদস্য সাবেক ক্রিকেটার শাকিল কাসেম ও আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরি।

টুর্নামেন্টের শেষ দিকে এসে সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে, এবারের আসরে ২০ শতাংশের বেশি ম্যাচে সন্দেহজনক কর্মকাণ্ড হয়েছে। সেসবের সঙ্গে জড়িত থাকার সন্দেহে চল্লিশের বেশি ক্রিকেটারকে অ্যান্টি করাপশন ইউনিটে জিজ্ঞাসাবাদ করার খবরও প্রকাশিত হয়েছে।

এসব খবরের প্রেক্ষিতে ক্রিকেটের স্বচ্ছতা ও স্পিরিট সমুন্নত রাখার লক্ষ্যে অ্যান্টি করাপশন ইউনিটের কাজে সহায়তার জন্য স্বাধীন কমিটি গঠন করা হবে বলে শনিবার জানিয়েছিল বিসিবি। দুদিন পর সেই কমিটির সদস্যের নাম ঘোষণা করা হলো।

বিতর্ক আর নানা কারণে সমালোচিত এবারের বিপিএলে আর স্রেফ দুটি ম্যাচ বাকি আছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ বুধবার, ফাইনাল শুক্রবার।