রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

ইসলাম

“পরিত্যক্ত পুরাতন মসজিদের স্থান সম্পর্কে করণীয় কী?”

 প্রকাশিত: ০৭:০৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬

“পরিত্যক্ত পুরাতন মসজিদের স্থান সম্পর্কে করণীয় কী?”

প্রশ্ন. আমাদের এলাকার পুরাতন টিনের মসজিদে স্থান সংকুলান না হওয়ায় মসজিদের কাছাকাছি নতুন আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে। নতুন মসজিদের কারণে পুরাতন টিনসেড মসজিদটি অনাবাদ হয়ে পড়ে। এখন সে স্থান অরক্ষিত অবস্থায় পড়ে আছে। জানতে চাই, এ সম্পর্কে আমাদের করণীয় কী?

উত্তর. কোনো স্থানে মসজিদ হয়ে গেলে ঐ স্থান কিয়ামত পর্যন্ত মসজিদের জন্য নির্ধারিত হয়ে যায়। ঐ স্থান মসজিদ ছাড়া অন্য কাজে ব্যবহার করা জায়েয নয়। তাই নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদের প্রয়োজন না থাকলেও তা মসজিদ হিসাবে হেফাযত করতে হবে। অস্থায়ীভাবে তাতে কুরআন মজীদের তা’লীম ইত্যাদি দ্বীনী কাজ চালু রাখা যেতে পারে। তবে মসজিদের আদাব বজায় রেখে কাজ করতে হবে। পরবর্তীতে যখন নিয়মিত জামাত করার মতো পরিস্থিতি সৃষ্টি হবে তখন তাতে জামাত চালু করবে। অবশ্য যদি সম্ভব হয় তাহলে দুই মসজিদকে মিলিয়ে একটি বড় মসজিদ বানিয়ে নিবে। কিন্তু কোনো অবস্থায় তা বে-দখল বা অন্য কাজে ব্যবহার করা যাবে না।

সূরা জিন : ১৮; তাফসীরুল মুহাররারিল ওয়াজীয, ইবনে আতিয়্যাহ ১৫/১৪৫; আদ্দুররুল মুখতার ৪/৩৪৮; আলবাহরুর রায়েক ৮/২৫০; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৮৫; ফাতাওয়া তাতারখানিয়া ৫/৮৪৬; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪২৪; আলমুগনী ইবনে কুদামা ৮/২২৩; কিতাবুল মাজমু’ ১৬/৩৩

মাসিক আলকাউসার