রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

ইসলাম

কুরবানী ঈদের খুতবার হুকুম কী এবং খুতবা না শুনে বের হওয়া কি জায়েজ?

 আপডেট: ১৯:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

কুরবানী ঈদের খুতবার হুকুম কী এবং খুতবা না শুনে বের হওয়া কি জায়েজ?

প্রশ্ন:কুরবানীর ঈদের দিন অনেক মানুষকে বিশেষত কসাইদের দেখা যায়, সালাম ফেরানোর পর খুতবা না শুনে মসজিদ থেকে বের হয়ে যায়। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা এ বলে উত্তর দেয় যে, গরু জবাই করার জন্য আমাদেরকে ছুরি নিয়ে আগে থেকে প্রস্তুত থাকতে হয়। বিলম্ব করলে আমাদের জবাইয়ের জন্য নির্ধারিত গরুগুলো হাতছাড়া হয়ে যায়। তাই খুতবা না শুনে বের হয়ে পড়তে হয়।

হুজুরের কাছে জানতে চাচ্ছি, ঈদের খুতবার হুকুম কী এবং তাদের খুতবা না শুনে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ আছে কি?

উত্তর:প্রশ্নোক্ত অজুহাতে খুতবা না শুনে মসজিদ থেকে বের হয়ে যাওয়া খুবই অন্যায়। খুতবা দেওয়াই হয় মুসল্লীদের উদ্দেশে। তাদের দায়িত্ব হল, চলে না গিয়ে সেখানে থেকে খুতবা শ্রবণ করা। প্রশ্নোক্ত বিষয়টি খুতবা না শুনে চলে যাওয়ার মতো কোনো ওজরও নয়। এছাড়া এটি অসুন্দর ও দৃষ্টিকটুও বটে যে, ইমাম খুতবা দিচ্ছেন আর একদল মুসল্লী উঠে চলে যাচ্ছেন। তা মুসলমানদের জামাতের ঐক্য ও সৌন্দর্য নষ্ট করে।

* >بدائع الصنائع< ১/৬১৯ : وكيفية الخطبة في العيدين كهي في الجمعة، ... ويستمع لها القوم وينصتوا؛ لأنه يعلمهم الشرائع ويعظهم، وإنما ينفعهم ذلك إذا استمعوا.

–মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৫৭৩৪; আলমাবসূত, সারাখসী ৪/৫৪; আলমুহীতুল বুরহানী ২/৪৮৩; আলবাহরুর রায়েক ২/১৫৮; আদ্দুররুল মুখতার ২/১৫৯

মাসিক আলকাউসার