রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

ইসলাম

পাঞ্জাবীর হাতার সুন্নত দৈর্ঘ্য কী—বরাতসহ জানাবেন?

 প্রকাশিত: ০৭:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

পাঞ্জাবীর হাতার সুন্নত দৈর্ঘ্য কী—বরাতসহ জানাবেন?

প্রশ্ন. পাঞ্জাবীর হাতার দৈর্ঘ্য কোন পর্যন্ত রাখা সুন্নত? এ ব্যাপারে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আমল বরাতসহ জানাবেন।

উত্তর. রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জামার হাতা সম্পর্কে দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। কিছু বর্ণনায় কব্জি পর্যন্ত আর কিছু বর্ণনায় আঙ্গুলের মাথা পর্যন্ত হাতা লম্বা রাখার কথা এসেছে। সুতরাং কব্জির সমান বা এর চেয়ে কিছু লম্বা করলে সুন্নতের উপর আমল হয়ে যাবে। তবে আঙ্গুলের অগ্রভাগ থেকে লম্বা রাখা সুন্নত নিয়ম নয়। কারণ শু‘আবুল ঈমান বায়হাকীর এক হাদীসে আছে, হযরত আলী রা. এমন লম্বা হাতা আঙ্গুল সমান করে কেটে ফেলেছিলেন।

আলমাওয়াহিবুল লাদুনিয়্যাহ ২/৪২৭, ৪৩৬; আশশামায়িলিল মুহাম্মাদিয়্যাহ পৃ. ১৫৫.১৫৭; আলমাওয়াহিবুল লাদুনিয়্যাহ আলাশ শামায়িলিল মুহাম্মাদিয়্যাহ পৃ. ১৫৬; জামেউল ওসায়েল ১/১০৯; শুআবুল ঈমান, বায়হাকী ৫/১৫৪, ১৫৫, ১৭১; বাযলুল মাজহূদ ১৬/৪০৭, ৩৫৩; মিরকাতুল মাফাতীহ ৮/২৪৫,২৪৭; ফাতাওয়া রশীদিয়াহ পৃ. ৫৭৩

মাসিক আলকাউসার